নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর:পশ্চিম আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করল সিপিআইএম। রবিবার সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল পশ্চিম আগরতলা থানায় গিয়ে ডেপুটেশন প্রদান করে। প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী। তিনি জানান ২৭ নভেম্বর আগরতলা পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করে যাচ্ছে। মানুষকে ভয়ভীতি দেখানো হচ্ছে। বিরোধীরা প্রচার সজ্জা লাগালে তা তুলে ফেলে দেওয়া হচ্ছে। অথচ শাসক দল নির্বাচনী আচরণ বিধি মানছে না। কিছু কিছু এলাকাকে নিষিদ্ধ নগরী করে রাখা হয়েছে। সন্ধ্যার পর গোটা এলাকা কয়েকজনের দখলে চলে যায়। এই বিষয়ে পশ্চিম আগরতলা থানার ওসিকে অবগত করা হয়েছে। ঘটনার বিষয়ে রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনকেও অবগত করা হবে বলে জানান তিনি।
পশ্চিম আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করল সিপিআইএম সদর মহকুমা কমিটি
4
previous post