নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর: ইন্দ্রনগর জগৎপুর কালীবাড়ি রোডস্থিত শ্রীশ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে। ২৫ নভেম্বর বুধবার নগর পরিক্রমা ও নাম সংকীর্তনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার মন্দির প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। তিন দিনব্যাপী এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রা, বেদবাণী পাঠ, গঙ্গা আনয়ন, সত্যনারায়ণ ব্রত, হরিনাম সংকীর্তন, বাল্যভোগ, ফলভোগ, অন্নভোগ ও মহাপ্রসাদ বিতরণ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসবের প্রথম দিন ২৩ নভেম্বর সোমবার বিকাল ৩ টায় বেদবাণী পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। বিকাল ৪ টায় শায়নকালে গঙ্গা আনয়ন এবং সন্ধ্যা ৬ টায় প্রদোষকালে সত্যনারায়ণ ব্রত অনুষ্ঠিত হবে। ২৪ নভেম্বর মঙ্গলবার ভোর ৪ টা ৩০ মিনিট থেকে সারাদিন ব্যাপী হরিনাম সংকীর্তন চলবে। ভোর ৫ টায় বাল্যভোগ, সকাল ১০ টায় ফলভোগ এবং সকাল ১১ টায় অন্নভোগ নিবেদন করা হবে। দুপুর ১ টা ৩০ মিনিট থেকে বিকাল ৪ টা পর্যন্ত অন্নভোগ বিতরণ এবং দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যা ৬ টায় পুনরায় সত্যনারায়ণ ব্রত অনুষ্ঠিত হবে। উৎসবের শেষ দিন ২৫ নভেম্বর বুধবার ভোর ৫ টায় বাল্যভোগ নিবেদনের পর সকাল ৫ টা ৩০ মিনিটে নগর পরিক্রমা ও নাম সংকীর্তনের মধ্য দিয়ে তিনদিনব্যাপী পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের সমাপ্তি ঘটবে।
জগৎপুর শ্রীশ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত হবে ২৩ ও ২৪ নভেম্বর
2