Home » জনগণনা ২০২৭-কে সামনে রেখে ১৬ জন মাস্টার ট্রেনারের চার দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হল সোমবার থেকে

জনগণনা ২০২৭-কে সামনে রেখে ১৬ জন মাস্টার ট্রেনারের চার দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হল সোমবার থেকে

by sokalsandhya
0 comments

আগরতলা,২৩ নভেম্বর: – জনগণনা ২০২৭-কে সামনে রেখে ১৬ জন মাস্টার ট্রেনারের চার দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু। রাজ্য অতিথিশালায় এই প্রশিক্ষণ শুরু হয়েছে। চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। রাজ্যের বিভিন্ন জেলার মোট ১৬ জন মাস্টার ট্রেনার এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার ডিরেক্টর অফ সেনসাস অপারেশনস রতন বিশ্বাস জানান আগামী দিনে যাঁরা মাঠ পর্যায়ে জনগণনা সংক্রান্ত কাজ করবেন, সেই ফিল্ড ট্রেনারদের প্রশিক্ষণ দেওয়ার জন্য মাস্টার ট্রেনারদের প্রস্তুত করা হচ্ছে। চার দিনের এই প্রশিক্ষণে জনগণনার বিভিন্ন ধারণাগত, তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে। এতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি ও অবজারভার উর্মিষা নন্দী, নেহা টক্কর, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক, ডিআরজি, জয়েন্ট চিফ এবং রাজ্য সরকারের ইকোনমিক অ্যান্ড স্ট্যাটিস্টিকস দপ্তরের অধিকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। তিনি আরও জানান, জনগণনা ২০২৭ সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে তিনটি জেলায় জেলা স্তরের প্রশিক্ষণ শেষ হয়েছে। পরবর্তী পর্যায়ে ধলাই ও উত্তর ত্রিপুরা জেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। তারপর শুরু হবে ফিল্ড ট্রেনার ও এনুমারেটরদের প্রশিক্ষণ।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles