বিজেপি যোগ দিলেন কংগ্রেসের প্রশান্ত, তৃণমূলের আশিস লাল সিংহ

আগরতলা : এক সঙ্গে বিরোধী তিন দল ছেড়ে কতিপয় নেতৃত্ব যোগ দিলেন শাসক দলে। বুধবার তাদের বরণ করে নিলেন প্রদেশ বিজেপি সভাপতি সহ অন্যরা। কিছুদিন আগেই প্রদেশ কংগ্রেসের মিডিয়া ইনচার্জ-র পদ ছাড়েন প্রশান্ত ভট্টাচার্য। তিনি যেমন এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন তেমনি তৃণমূল ছেড়ে আশিস লাল সিংহ যোগ দিলেন বিজেপিতে। যোগদানের তালিকায় রয়েছেন প্রদেশ কংগ্রেসের সদর জেলা সম্পাদক সুদর্শন মজুমদার, জেলা সম্পাদক রাজীব দাস, সদস্য আশিস দেব, সিআইটিইউ-র রাজ্য কমিটির সদস্য সুরজিত ভট্টাচার্য সহ অন্যরা। তাদের বিজেপি দলে স্বাগত জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক অমিত রক্ষিত সহ অন্যান্য নেতৃত্ব।এদিকে এদিন প্রদেশ বিজেপ্পি অফিসে সাংবাদিক সম্মেলনে সভাপতি রাজীব ভট্টাচার্য সরকারকে ধন্যবাদ জানান প্রতিযোগিতা মূলক পরীক্ষায় পিআরটিসি বাধ্যতামূলক করায় এবং এবছরও কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়ের বিষয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়ায়।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী