শিশুদের পোলিও ডোজ খাওয়ানো হয় রাজ্য স্তরের অনুষ্ঠানে

আগরতলা : রাজ্যেও শুরু হল জাতীয় টিকাকরণ কর্মসূচীর অঙ্গ হিসেবে শিশুদের মধ্যে পোলিও ডোজ খাওয়ানোর কর্মসূচীর। কেন্দ্রের নির্দেশানুসারে এবছর রাজ্যে ৩ লাখ ৪৭ হাজার ২৮২ শিশুকে পোলিও ডোজ খাওয়ানোর লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে।।সারা রাজ্যে ৩৪৭৩ টি জায়গায় শিশুদের পোলিও ডোজ খাওয়ানো হবে। এজন্য রাজ্যে ১৩৮৯২ জন কর্মী নিযুক্ত করা হয়েছে। বিভিন্ন বুথে তারা শিশুদের পোলিও ডোজ খাওয়াবেন। রবিবার শিশুদের পোলিও ডোজ খাওয়ানোর কর্মসূচীর সূচনা হয়। এদিন সকালে রাজ্য ভিত্তিক অনুষ্ঠান হয় আগরতলা আই জি এম হাসপাতালে। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, টিকা করণের দায়িত্বে থাকা আধিকারিক সহ অন্য স্বাস্থ্য আধিকারিকরা। তারা শিশুদের পোলিও ডোজ খাওয়ান।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা