মহিলা লিগে জয়ের মুখ দেখল চলমান সংঘ

আগরতলা : ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত মহিলা লিগে প্রথম জয়ের মুখ দেখল চলমান সংঘ। মঙ্গলবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় ইকফাই এফ সি ও চলমান সংঘ। ম্যাচে অনিতা সরকার-র জোড়া গোলে ৪-০ গোলে জয়ী হয় চলমান। অনিতার পাশাপাশি পুনমদিতা দেবনাথ ও তানিয়া দাসও একটি করে গোল করেন। ম্যাচে চলমান সংঘের হয়ে জোড়া গোল করে খেলার ৩২ ও ৪২ মিনিটে অনিতা সরকার। এছাড়াও দলের হয়ে বাকি দু’টি গোল করে খেলার ৩৬ মিনিটে পুনমদিতা দেবনাথ ও ৪৪ মিনিটে তানিয়া দাস। এদিনের ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় চলমান সংঘ ফুটবলার অনিতা সরকার।

Related posts

কাজল স্মৃতি ফুটবল লিগ প্রতিযোগিতায় বৃহস্পতিবারের ম্যাচে জয় পেলো T.I.S.F ও কাতলামারা হাই স্কুল

২৫ মার্চ মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে রওয়ানা হবে আগরতলার যুবক প্রানন্ত দেব

টিসিএ ও ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়