প্রতারণার শিকার আগরতলা শহরের এক বাসিন্দা অনলাইনে টাকা পাঠাতে গিয়ে

আগরতলা : অনলাইনে টাকা পাঠাতে গিয়ে প্রতারণার শিকার আগরতলা শহরের রাজনগরের এক ব্যক্তি। প্রতারিত ব্যক্তি কামরুল হক জানান ৫ এপ্রিল বিকেলবেলা তিনি এক ব্যক্তির কাছে পেটিএমে টাকা পাঠিয়েছেন। কিন্তু ঘন্টাখানেক পরে সেই ব্যক্তি কামরুল হককে জানায় কোন টাকায় তিনি পাননি। সঙ্গে সঙ্গে বিষয়টি পেটিএম গ্রাহক কাস্টমার কেয়ারে ফোন করতে চাইলে কামরুল হকের কাছে পেটিএম কাস্টমার কেয়ারে পরিচয় দিয়ে একটি ফোন আসে ।তখনই উনাকে পেটিএম খুলে একটি নাম্বার ডায়াল করতে বলা হয়। কামরুল হক সে কাজটি করতে গেলেই তিনি দেখেন পরপর ওনার একাউন্ট থেকে প্রায় সাড়ে ৮৭ হাজার টাকা উধাও হয়ে গেছে ।পরে বিষয়টি তিনি সাইবার ক্রাইম এর নজরে নেন ।এরপর তিনি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি পশ্চিম থানায় মামলা করেছেন। আগামী দিনে যাতে এ ধরনের প্রতারণার শিকার কেউ না হয় তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান ।পাশাপাশি তিনি অনুরোধ জানান উনার একাউন্ট থেকে চলে যাওয়া টাকা যাতে ফেরত পান সেই বিষয়ে ব্যবস্থা যাতে প্রশাসন করে দেন।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা