আম্বেদকরকে শ্রদ্ধা জানালেন রাজ্যপাল

আগরতলা : সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের জন্য সংবিধানে অধিকারের কথা লিখে গেছেন ডঃ বি আর আম্বেদকর। এখনও যারা অর্থনৈতিক ভাবে সমাজে পিছিয়ে আছেন তাদের এগিয়ে নিয়ে যাওয়া জন্য চেষ্টা জারি রাখার আহ্বান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর। প্রতিবছর সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় সারা দেশের সঙ্গে রাজ্যেও। এবছর আম্বেদকরের ১৩৪ তম জন্ম জয়ন্তী। রবিবার সকালে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আম্বেদকর স্মরণ অনুষ্ঠান হয় ত্রিপুরা স্টেট মিউজিয়ামের সামনে। সেখানে আম্বেদকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডী নাল্লু, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও অংশ নেন।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!