পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে সূচনা মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ৭.০-র

আগরতলা : মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ৭.০ –এর সূচনা হয় বৃহস্পতিবার। রাজ্য ভিত্তিক অনুষ্ঠান হয় আমবাসায় মুখ্যমন্ত্রীর হাত ধরে। এরই অঙ্গ হিসেবে এদিন আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র বলেন বর্তমানে স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব হয়েছে। অনেক পরিবর্তন এসেছে স্বাস্থ্য ক্ষেত্রে। কারণ বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে স্বাস্থ্য পরিষেবায়। ফলে বর্তমানে বহু জটিল চিকিৎসা ও অস্ত্রোপ্রচার রাজ্যে সম্ভব হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য মানুষকে আগের মতো বহিঃরাজ্যে যেতে হয় না বলে জানান তিনি।এদিন অনুষ্ঠানে সমাজসেবী সঞ্জয় সাহা সহ জাতীয় স্বাস্থ্য মিশন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Related posts

বিজয়া দশমীতে সমগ্র রাজ্যে ২৩ টি মাছ বিক্রয় কেন্দ্র খুলবে মৎস্য দপ্তরঃমৎস্য দপ্তরের সচিব এস প্রভু

এসআইআর বাতিল ও জ্ঞানেশ ইস্যুতে পূজার পরেই রাজ্য জুড়ে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেসঃআশিস কুমার সাহা

বিগত বছরের তুলনায় এই বছর আগরতলা শহরে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছেঃমেয়র দীপক মজুমদার