পশ্চিম জেলার ৮ জন আশা ও ফেসিলেটরদের সংবর্ধনা

আগরতলা : ভালো কাজের জন্য আশাকর্মী ও ফেসিলেটরদের সংবর্ধনা দেওয়া হল।পশ্চিম ত্রিপুরা জেলার ৫ জন আশা কর্মী ও ৩ জন আশা ফেসিলেটরকে। বৃহস্পতিবার আইজিএম হাসপাতালের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন স্বাস্থ্য পরিষেবাকে মানুষের হাতের কাছে পৌঁছে দেওয়ার কাজ করেন আশা কর্মীরা। সরকার স্বাস্থ্য ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। গর্ভবতি মহিলাদের খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে তাদের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করেন আশা কর্মীরা। ভালো কাজের জন্য এইদিন ৫ জন আশা কর্মী ও ৩ জন আশা ফেসিলেটরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তার মূল উদ্দেশ্য হচ্ছে আশা কর্মী ও আশা ফেসিলেটরদের উৎসাহ দেওয়া। সংবর্ধনা পেয়ে খুশি আশা কর্মীরা।

Related posts

আগরতলা পুর নিগমের নির্বাচনে এনডিএ-র মোকাবেলা করতে কংগ্রেসের সাথে জোট বামেদের

ব্যাটিং বিপর্যয়ের পর শ্রীদামের ব্যাটে ত্রিপুরার ঘুরে দাঁড়ানোর লড়াই, শতরান অধরা

মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় ফটিকছড়ায় আক্রান্ত বাম প্রার্থী সহ কর্মী সমর্থকরা