১০০ বছরে পদার্পণ করলো ভারতের কমিউনিস্ট পার্টি

আগরতলা : ১০০ বছরে পদার্পণ করলো ভারতের কমিউনিস্ট পার্টি।বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস। রাজধানীর কৃষ্ণনগরস্থিত সিপিআই অফিসের সামনে দিনটি পালন করা হয়। সেখানে এদিন দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআই-র রাজ্য সম্পাদক যুধিষ্ঠির দাস, সহ সম্পাদক মিলন বৈদ্য সহ অন্যান্যরা। দলের রাজ্য সহ সম্পাদক মিলন বৈদ্য জানান বৃহস্পতিবার ভারতের কমিউনিস্ট পার্টি ১০০ তম বছরে পা দিয়েছে। ১৯২৫ সালের ২৬ ডিসেম্বর উত্তর প্রদেশের কানপুর শহরে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয়। বিভিন্ন সময় বিভিন্ন সরকার ভারতের কমিউনিস্ট পার্টিকে বাজেয়াপ্ত ঘোষণা করেছে। ভারতের কমিউনিস্ট পার্টি একটা শোষণ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে লড়াই করে যাচ্ছে।এদিন হলসভাও করা হয়।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি