জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা সামনে রেখে রাজ্য দল গঠন

আগরতলা : ঝাড়খণ্ডের রাচিতে হবে এবছর সিনিয়র পুরুষ জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা।এতে অংশ নেবে ত্রিপুরা টিমও। বৃহস্পতিবার হয় বাছাই পর্ব।হ্যান্ডবল ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে হতে যাচ্ছে ৫৩ তম সিনিয়র পুরুষ জাতীয় হ্যান্ডবল আসর। ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি ঝাড়খণ্ডে হবে এই প্রতিযোগিতা।প্রতিযোগিতাকে সামনে রেখে ত্রিপুরা হ্যান্ডবল এসোসিয়েশান-এর উদ্যোগে সিনিয়র পুরুষ দলের বছাই পর্ব হয় উমাকান্ত একাডেমীর হ্যান্ডবল গ্রাউন্ডে।সারা রাজ্য থেকে ৫০ জনের অধিক খেলোয়াড় এই বাছাই পর্বে অংশগ্রহণ করে। তার থেকে বাছাই করা ১৬ জনকে নিয়ে গঠন করা হবে রাজ্য দল। ত্রিপুরা হ্যান্ডবল এসোসিয়েশান-র কোষাধ্যক্ষ জানান ৫৩ তম সিনিয়র পুরুষ জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে রাজ্য দল গঠন করার জন্য এদিন বাছাই পর্ব।জাতীয় আসরে রাজ্য দলের ভালো খেলার বিষয়ে আশাবাদী কর্মকর্তারা।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা