পুর নিগমের উচ্ছেদের অভিযানের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ- ডেপুটেশন এস ইউ সি আই-র

আগরতলা : পুর নিগমের উচ্ছেদের অভিযানের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ- ডেপুটেশন এস ইউ সি আই-র। শনিবার এস ইউ সি আইর তরফে পুর নিগমের মেয়রের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। সম্প্রতি রাজধানীর লেইক চৌমুহনি বাজারে উচ্ছেদ অভিযান চালায় আগরতলা পুর নিগম। এতে ক্ষতিগ্রস্ত হয় শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী। পুর নিগমের এই উচ্ছেদ অভিযানের তীব্র নিন্দা জানাল এস ইউ সি আই কমিউনিস্ট দল। এই উচ্ছেদ অভিযানের প্রতিবাদে শনিবার আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের নিকট ডেপুটেশন প্রদান করে এসইউসিআই কমিউনিস্ট। অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ নির্ধারণ করে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা, প্রতিটি ব্যবসায়ীর পুনর্বাসনের জন্য বিকল্প ব্যবস্থা করা এবং পুনর্বাসন না দেওয়া পর্যন্ত প্রতিটি পরিবারকে বেঁচে থাকার মত মাসিক অনুদান প্রদান করার দাবি জানানো হয় । নিগমের তরফে বুল ডজার চালানোর প্রতিবাদ জানায় তারা।

Related posts

সমগ্র দেশের সাথে রাজ্যেও দোল পূর্ণিমা উপলক্ষ্যে বসন্ত উৎসবে মেতে উঠল সকল অংশের মানুষ

রাজ্যে বর্তমানে পেট্রোল, ডিজেল, এলপিজি গ্যাসের কোন সংকট নেইঃমন্ত্রী সুশান্ত চৌধুরী

লোক ভবনে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ এনসিসি ক্যাডেটদের দেওয়া হল সংবর্ধনা