আগরতলা : রঙের উৎসবে মাতোয়ারা সকলে। প্রতি বছরের ন্যায় এই বছরও হোলি উৎসবের আনন্দে মেতে উঠেছেন মানুষ। গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম সর্বত্রই আনন্দ উল্লাসের জোয়ার। রাজধানী আগরতলা শহরে রঙের উৎসবকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। রঙের উৎসবকে কেন্দ্র করে কোথাও থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই৷ রাজ্যে হোলি খেলায় আনন্দ-উল্লাসে কোন ঘাটতি নেই৷ এদিন সর্বত্র হোলি খেলায় মেতে উঠে যুবক- যুবতী সহ বিভিন্ন বয়সের লোকজন। রাজধানী আগরতলা শহরের হারাধন সংঘ সংলগ্ণ ডিম সাগরের পাড়ে গড়ে উঠা পার্কে হোলি খেলার দিনে দেখা গেল এক আনন্দ উল্লাসের ছবি৷ কিশোর কিশোরী, যুবক-যুবতী সবাই একে অপরকে বাহারি রঙে রাঙ্গিয়ে দিয়ে আনন্দে গা ভাসান। এদিকে রাজধানীর জগন্নাথ বাড়িতেও হয় রঙ খেলা। আশ্রমের লোকজন ছাড়াও কিছু ছেলে-মেয়ে মিলে হোলি উৎসবের আনন্দে মেতে উঠে।
রঙের উৎসবে মাতোয়ারা আবাল-বৃদ্ধ সকলে
4