আগরতলা : পরিবহণ দপ্তরের অধীন রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে উন্নয়ন মূলক প্রকল্পের কাজ। কোথাও মোটর স্ট্যান্ড নির্মাণ করা হচ্ছে। আবার কোথাও জেলা পরিবহণ অফিস তৈরি করা হচ্ছে। এছাড়াও চলছে দপ্তরের অধীনে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ। এই সকল কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার অনুষ্ঠিত হয় পর্যালোচনা বৈঠক। মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে হয় এই বৈঠক। মহাকরণে এইদিনের বৈঠক উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের সচিব ইউ.কে চাকমা, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। ছিলেন বিভিন্ন কাজের বরাত প্রাপ্ত ঠিকেদারি সংস্থার প্রতিনিধিরা। এক সাক্ষাৎকারে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, কাজ গুলির জন্য যে অর্থ লগ্নি করা হয়েছে তার কতটুকু ব্যয় হয়েছে, আরও কি পরিমাণ অর্থের প্রয়োজন এই সব বিষয় নিয়ে আলোচনা হয় এইদিন। সংশ্লিষ্ট আধিকারিকরা তুলে ধরেছেন চলমান কাজের অগ্রগতির বিষয়ে।
পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী
4