আগরতলা : পালন করা হল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ৪৭ তম প্রতিষ্ঠা দিবস। রাজধানীর মেলারমাঠস্থিত ক্ষেত মজুর ভবনে দিনটি পালন করা হয়। ত্রিপুরা ক্ষেত মজুর ভবনে এইদিন সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে, সভাপতি, প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহা সহ অন্যান্যরা। শ্যামল দে জানান ১৯৮০ সালের ১৯ ও ২০ মে উদয়পুরে দুইদিন ব্যাপী রাজ্য সম্মেলনের মধ্যদিয়ে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের প্রতিষ্ঠা হয়। তারপর থেকে সমগ্র রাজ্যে কাজ করে আসছে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন। ভারতবর্ষে প্রায় ১৯ থেকে ২০ কোটি জনগণ ক্ষেত মজুর শ্রেণীর। আর্থিক দিক থেকে তারা পিছিয়ে রয়েছে। তাদেরকে আর্থিক ভাবে স্বাবলম্বী করার জন্য সরকার কোন সিদ্ধান্ত ও পরিকল্পনা এখনো পর্যন্ত প্রত্যক্ষ করা যায় নি।
মেলারমাঠস্থিত ক্ষেত মজুর ভবনে পালন করা হল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ৪৭ তম প্রতিষ্ঠা দিবস
4