Home » ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে বিজেপির সাংগঠনিক বৈঠকে অংশ গ্রহণ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব

ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে বিজেপির সাংগঠনিক বৈঠকে অংশ গ্রহণ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব

by sokalsandhya
0 comments

ধর্মনগর, ১৪ নভেম্বর: ধর্মনগর পুর পরিষদ ও পানিসাগর নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শনিবার ধর্মনগর সফরে যান সাংসদ বিপ্লব কুমার দেব। ধর্মনগর সফরে গিয়ে এইদিন তিনি ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে বিজেপির সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বৈঠকের সূচনা করেন সাংসদ বিপ্লব কুমার দেব। এই সাংগঠনিক বৈঠকে বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি অমিত রক্ষিত, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ, বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তারা। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দল কংগ্রেস ও সিপিআইএমকে তীব্র ভাষায় আক্রমণ করেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বলেন কংগ্রেস ও সিপিআইএম কখনো একসঙ্গে, আবার কখনো আলাদাভাবে রাজনৈতিক অবস্থান গ্রহণ করছে। তিনি বলেন ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে ধর্মনগরের মানুষ দেখেছেন কীভাবে কংগ্রেস ও সিপিএম একসঙ্গে নির্বাচনে লড়াই করেছিল। অথচ বর্তমানে রাজ্যের পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তারা আলাদাভাবে লড়াই করছে। কখন তারা একজোট হচ্ছে, আবার কোন সময় আলাদা হয়ে যাচ্ছে, তা সাধারণ মানুষের কাছে স্পষ্ট নয় বলেও কটাক্ষ করেন তিনি। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকেও কটাক্ষ করেন বিপ্লব কুমার দেব। জিতেন্দ্র চৌধুরীর নাম নিয়ে তিনি বলেন সারাদিন সামাজিক মাধ্যমে বসে থেকে বিজেপি নেতৃত্বকে আক্রমণ করাই যেন তাঁর কাজ। কমিউনিস্টদের মানুষ পছন্দ করে না।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles