আগরতলা : রবিবার ফরোয়ার্ড ব্লকের রাজ্য দপ্তরে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডি দেবরাজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ সভা। এইদিন সভার শুরুতে এডিসি নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা করা হয়। পাশাপাশি এইদিনের সভা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় দলের রাজ্য কমিটি নতুন ভাবে গঠন করা হবে। পাশাপাশি প্রতি ঘরে নেতাজি কর্মসূচি পালনেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডি দেবরাজন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ত্রিপুরা রাজ্যে ফরোয়ার্ড ব্লকের শক্তি রয়েছে। প্রয়োজন শুধু শক্তিশালী নেতৃত্বের। পাশাপাশি নেতাজির ভাবমূর্তিকে সামনে রেখে প্রতি ঘরে নেতাজি কর্মসূচি কিভাবে বাস্তবায়িত করা হবে সেই বিষয় নিয়ে এইদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ফরোয়ার্ড ব্লকের রাজ্য দপ্তরে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ সভা
3