আগরতলা : সারা ভারত কৃষক সভার ২২ তম রাজ্য সম্মেলন উপলক্ষ্যে মঙ্গলবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয় প্রকাশ্য সমাবেশ। এই প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সর্বভারতীয় নেতৃত্বরা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে গিয়ে বলেন নরেন্দ্র মোদী বলেছিলেন তিনি দেশ বিক্রয় করবেন না। বাস্তবে দেখা যাচ্ছে চা বিক্রয় থেকে শুরু করে এখন দেশ বিক্রয় করার ব্যবস্থা করছে। দেশের সবকিছু বিক্রয় করে দেওয়া হয়েছে। রেল বিক্রয় করে দেওয়া হয়েছে, ওএনজিসি বিক্রয় করে দিয়েছে, পেট্রোল ডিজেলের খনি বিক্রয় করে দেওয়া হয়েছে, আদিবাসীদের জমি বিক্রয় করে দেওয়া হচ্ছে। এই দেশ কারো বাবার নয়। এই দেশ দেশবাসির দেশ, কৃষকের দেশ। কৃষকরা কোন সময় তাদের সম্পদ বিক্রয় করতে দেবে না। দেশ বিক্রয়ের ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে। দেশের বড় বড় কমিশন গুলিকে একটার পর একটা শেষ করে দেওয়া হয়েছে। দেশবাসির দুর্ভাগ্য দেশের বিধায়করা বিক্রয় হয়। দেশের শাসক দল প্রথমে ভোট ক্রয় করে। তাতেও জয়ী না হলে বিধায়ক ক্রয় করে। আর কোন ভাবে ক্ষমতা ধরে রাখতে না পারলে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়। সংগঠনের নেতৃত্বরা আরও বলেন গরিব, কৃষক, যুবক, ক্ষেত মজুর, দলিত, মহিলা বিরোধী একটা সরকার দেশের ক্ষমতায় রয়েছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর দেশের ছাত্র ও যুবরা একজোট হয়ে আন্দোলনে নামে। যার কারনে দেশের মাথা নিচু করতে বাধ্য হয়েছে। হিরক রাজার সাথে দেশের বর্তমান সরকারের তুলনা করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বরা। তারা আরও বলেন রাম মন্দিরের অর্থ পর্যন্ত লুট করেছে আরএসএস-এর লোক। জনতা যখন জাগ্রত হবে তখন দেশের বর্তমান সরকারকে কেউ বাঁচাতে পারবে না। এইদিনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন সমাবেশে যেন মানুষ না আসে তার জন্য দুই দিন আগে থেকে মানুষকে নানান হুমকি ধমকি দেওয়া হয়েছে। তারপরও মানুষ এইদিনের সমাবেশে সামিল হয়েছে। দেশ বর্তমানে একটা অন্ধকার পরিস্থিতিতে চলছে। বিজেপি গত সাড়ে ৮ বছর ধরে ত্রিপুরা রাজ্যকে হিন্দু রাজ্যে পরিণত করার জন্য একটা পরীক্ষাগার হিসাবে ব্যবহার করছে। সমাবেশ মঞ্চে সংগঠনের রাজ্য নেতৃত্বদের পাশাপাশি উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব নারায়ন কর, অঘোর দেববর্মা সহ অন্যান্যরা। সমাবেশে এইদিন সারা ভারত কৃষক সভার কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।
স্বামী বিবেকানন্দ ময়দানে প্রকাশ্য সমাবেশ করে নিজেদের শক্তির জানান দিল সারা ভারত কৃষক সভা
9