আগরতলা : পরিবেশ বান্ধব উদ্যোগ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পরিষেবা ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে শনিবার ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী সিভিল হাসপাতালে ‘গো গ্রিন প্লাস’ সফটওয়্যারের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এই উদ্যোগকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের কর্পোরেটর তথা সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত, পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন হাসপাতাল গুলিতে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। শুধুমাত্র হাসপাতাল নয় নিজেকে সুস্থ রাখতে গেলে বাড়ি ঘর সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী সিভিল হাসপাতালে সবকিছু আধুনিক ভাবে করা হয়েছে। তাই এই হাসপাতালে পরিচ্ছন্নতা খুবই জরুরি। তাই এইদিন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী সিভিল হাসপাতালে ‘গো গ্রিন প্লাস’ সফটওয়্যারের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।
ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী সিভিল হাসপাতালে ‘গো গ্রিন প্লাস’ সফটওয়্যারের সূচনা করেন মেয়র
10