Home » ধর্মনগরের কামেশ্বর নদীর পাড় থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির মৃতদেহ

ধর্মনগরের কামেশ্বর নদীর পাড় থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির মৃতদেহ

by sokalsandhya
0 comments

Dharmangar : কামেশ্বর নদীর পাড়ের গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। জানা যায় সোমবার থেকে নিখোঁজ ছিল ঐ ব্যক্তি। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পায়নি। অবশেষে মঙ্গলবার সকালে কামেশ্বর নদীর পাড়ের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ঐ ব্যক্তির মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। মঙ্গলবার সকালে এক ব্যক্তি গরু নিয়ে নদীর পাড়ে গেলে গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি দেখতে পান। সাথে সাথে বিষয়টি মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের জানানো হয়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরবর্তীতে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। মৃত ব্যক্তির নাম গোবিন্দ চক্রবর্তী। তাঁর বাড়ি পূর্ব বটরসি এলাকার ৫ নং ওয়ার্ডে। মৃত ব্যক্তির এক প্রতিবেশী জানান সোমবার রাত থেকে তারা গোবিন্দ চক্রবর্তীকে খোঁজাখুঁজি করেন। মঙ্গলবার সকালেও খোঁজাখুঁজি করেছেন। ধর্মনগর থানায় মিসিং ডায়েরিও করেছেন। এরই মধ্যে তিনি খবর পান এক ব্যক্তির মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। খবর পেয়ে ছুটে গিয়ে দেখতে পান মৃতদেহটি গোবিন্দ চক্রবর্তীর।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles