আগরতলা : রাজধানীর বারদোয়ালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে আগরতলা শহরে ভূগর্ভস্থ ক্যাবলিং প্রকল্পের ভূমিপূজন এবং ইউটিলিটি চালিত অ্যাগ্রিগেশন মডেলের সূচনা করা হয়। এইদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন আগরতলা শহরে ভূগর্ভস্থ ক্যাবল বসানোর ফলে আগরতলা শহরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি নিরাপত্তা আরও মজবুত হবে। ভূগর্ভস্থ ক্যাবলিং প্রকল্পের ফলে বিদ্যুৎ-এর সকল বিদ্যুৎ পরিবাহী লাইন মাটির নিচ দিয়ে যাবে। এতে করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করার ক্ষেত্রে সুবিধা হবে। ঝড়, বৃষ্টির কারণে বিদ্যুৎ বিভ্রাট হওয়ার ঘটনা হ্রাস পাবে। অপরদিকে বিদ্যুৎ চুরির ঘটনাও হ্রাস পাবে। আগামী প্রজন্মের জন্য উন্নত, নিরাপদ এবং নির্ভর যোগ্য একটি পরিকাঠামো গড়ে তুলতে চাইছে বর্তমান সরকার। আগরতলা শহরে ভূগর্ভস্থ ক্যাবলিং প্রকল্পটি সকলের জন্য গর্বের বিষয়। এই প্রকল্প বাস্তবায়ন হলে সামগ্রিক ভাবে রাজ্যের একটা অর্থনৈতিক উন্নয়ন হবে। আগরতলা শহরের বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থাকে আরও উন্নত, প্রযুক্তি নির্ভর ও নিরাপদ করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় ১ হাজার ৪৩৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, বিধায়িকা মিনারানি সরকার সহ অন্যান্যরা।
আগামী প্রজন্মের জন্য উন্নত, নিরাপদ এবং নির্ভর যোগ্য একটি পরিকাঠামো গড়ে তুলতে চাইছে বর্তমান সরকারঃমুখ্যমন্ত্রী
3