Home » প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বীরেন্দ্র ক্লাব ও টিএসজেসি-র মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বীরেন্দ্র ক্লাব ও টিএসজেসি-র মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ

by sokalsandhya
0 comments

আগরতলা : ক্রীড়া প্রতিনিধি।। ​ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাবের ১৩১তম প্রতিষ্ঠা দিবসটি অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এই বিশেষ দিনটিকে স্মরণীয় ও উৎসবমুখর করে তুলতে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, যার মধ্যে প্রধান আকর্ষণ ছিল বীরেন্দ্র ক্লাবের প্রবীণ খেলোয়াড় এবং ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের (টিএসজেসি) মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে এই খেলাটিকে কেন্দ্র করে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যায়। প্রদর্শনী ফুটবল ম্যাচে মাঠে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শুভেঞ্জিত সিনহা, সম্পাদক অমিত চৌধুরী, যুগ্ম সম্পাদক তপন সাহা, কৃষ্ণপদ সরকার, বীরেন্দ্র ক্লাবের সভাপতি নির্মল বরণ চক্রবর্তী, সম্পাদক দেবপ্রসাদ দত্ত এবং ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী সহ বীরেন্দ্র ক্লাবের পদাধিকারী ও সদস্যরা। শতবর্ষ বিজড়িত বীরেন্দ্র ক্লাবের পক্ষ থেকে দুই দলের খেলোয়াড় এবং বিশিষ্ট অতিথিবর্গকে স্মারক ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পরে ম্যাচে বীরেন্দ্র ক্লাব ৪-০ গোলে জয় পায়। ম্যাচে ফলাফল মুখ্য না থাকলেও, দুই দলের মেলবন্ধন তথা ঐতিহ্যমন্ডিত ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এ ধরনের প্রদর্শনী ম্যাচের গুরুত্ব ছিল অপরিসীম।
​প্রতিষ্ঠা দিবসের এই আনন্দঘন আয়োজনে সকালে পতাকা উত্তোলন করেন ক্লাবের সহ সভাপতি কেশব মজুমদার। পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে আগামী ২২ নভেম্বর ক্লাব প্রাঙ্গণে ছোটদের জন্য একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাটি মোট তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে: ক-বিভাগ (৬ বছর পর্যন্ত), খ-বিভাগ (৬+ থেকে ৯ বছর পর্যন্ত) এবং গ-বিভাগ (৯+ থেকে ১২ বছর পর্যন্ত)। বীরেন্দ্র ক্লাবের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দত্ত এক প্রেস রিলিজে সমস্ত ক্রীড়াপ্রেমী ও ক্রীড়া সংস্থাকে ভবিষ্যতেও ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles