Home » মানুষের উচ্ছ্বাস থেকে একটা বিষয় স্পষ্ট বিজেপি প্রার্থী সুখময় সাহার জয় নিশ্চিতঃসাংসদ রাজীব ভট্টাচার্য

মানুষের উচ্ছ্বাস থেকে একটা বিষয় স্পষ্ট বিজেপি প্রার্থী সুখময় সাহার জয় নিশ্চিতঃসাংসদ রাজীব ভট্টাচার্য

by sokalsandhya
0 comments

আগরতলা, ১৪ নভেম্বর: পুর নিগমের ২৪ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থীর হয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এইদিন বিজেপি প্রার্থী সুখময় সাহার সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে কথা বলেন গণদেবতাদের সাথে। তাদের সুবিধা অসুবিধার বিষয়ে অবগত হন। পাশাপাশি গণদেবতাদের সামনে আগরতলা পুর নিগম এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের খতিয়ান তুলে ধরে গণদেবতাদের নিকট বিজেপি প্রার্থী সুখময় সাহার হয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে রাজীব ভট্টাচার্য জানান মানুষের কাছ থেকে ব্যাপক ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। তিনি আরও জানান মানুষের উচ্ছ্বাস থেকে একটা বিষয় স্পষ্ট বিজেপি প্রার্থী সুখময় সাহা এইবারও বিপুল ভোটে জয়ী হবেন।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles