1
Agartala : ঘোষণা করা হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ। শুক্রবার পর্ষদের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গণ চৌধুরী জানান ১ মার্চ ইংরেজি পরীক্ষার মধ্যদিয়ে শুরু হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। অপরদিকে ২ মার্চ অনুরূপ ভাবে ইংরেজি পরীক্ষার মধ্যদিয়ে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। প্রতিদিন পরীক্ষা শুরু হবে ১২ টা থেকে। চলবে ৩ টা ১৫ মিনিট পর্যন্ত। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ৩০ মার্চ। এবং মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ২৫ মার্চ। সাংবাদিক সম্মেলনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ দিনক্ষণ বিস্তারিত তুলে ধরেন পর্ষদ সভাপতি।