আগরতলা, ১৯ নভেম্বর: – বৃহস্পতিবার ডা. পার্থপ্রতীম দত্ত অভিযোগ করেন, গত বুধবার রাতে বিজেপির দুষ্কৃতীরা তাঁর নির্বাচনী প্রচারসজ্জা নষ্ট করে দিয়েছে।
তিনি জানান, নেতাজি চৌমুহনী এলাকার কানাইলাল সাহার গলিতে লাগানো তাঁর প্রচারসজ্জা ভাঙচুর করা হয়েছে। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে ব্যানার, পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে বলে অভিযোগ করেন তিনি।
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ডা. দত্ত বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচনী প্রচার চালানোর অধিকার সকলের রয়েছে। এভাবে প্রচারসজ্জা ভাঙচুর করে ভয় দেখিয়ে ভোটে জেতা যায় না।
বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানান। পাশাপাশি পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
ডাঃ পার্থপ্রতীম দত্ত অভিযোগ করেন, গত বুধবার রাতে বিজেপির দুষ্কৃতীরা তাঁর নির্বাচনী প্রচারসজ্জা নষ্ট করে দিয়েছে
7