আগরতলা, ১৯ নভেম্বর:– নির্বাচন কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো পশ্চিম জেলা ভিত্তিক কুইজ প্রতিযোগিতা। ভারতের নির্বাচন কমিশনের উদ্যোগে পদ্ধতিগত ভোটার শিক্ষা ও নির্বাচনে অংশগ্রহণ কর্মসূচির অঙ্গ হিসেবে এইদিন অনুষ্ঠিত হলো জেলা স্তরের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা শাসক অসিত কুমার দাস, অতিরিক্ত নির্বাচন কমিশনার উৎপল চাকমা সহ অন্যান্যরা। প্রতিযোগিতার উদ্বোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে জেলার অতিরিক্ত জেলা শাসক অসিত কুমার দাস বলেন ভারতের নির্বাচন কমিশনের নির্দেশিকা মোতাবেক মহকুমা স্তরে এবং জেলা স্তরে এই ধরনের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে শুভেচ্ছা জানান জেলার অতিরিক্ত জেলা শাসক।
নির্বাচন কমিশনের উদ্যোগে মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে অনুষ্ঠিত হলো পশ্চিম জেলা ভিত্তিক কুইজ প্রতিযোগিতা
9