Home » কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হলো পুর ও নগর ভোটের নির্বাচন প্রক্রিয়া

কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হলো পুর ও নগর ভোটের নির্বাচন প্রক্রিয়া

by sokalsandhya
0 comments

আগরতলা, ২৭ নভেম্বর: শুক্রবার অর্থাৎ ২৭ নভেম্বর কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত হয় রাজ্যের ১৬টি পুর ও নগর সংস্থার নির্বাচনের জন্য ভোট গ্রহণ। রাজ্যের মোট ২১টি পুর ও নগর সংস্থার মধ্যে ইতিমধ্যে ৫টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় ক্ষমতাসীন দল। তাই বাকি ১৬টি পুর ও নগর সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হয় এদিন। এই ১৬টি পুর ও নগর সংস্থার নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ৭৩৩ জন। তার মধ্যে বিজেপির প্রার্থী ২৬৬ জন, সিপিএম প্রার্থী ২২৮ জন, কংগ্রেস প্রার্থী ২০১ জন, তিপ্রা মথা প্রার্থী ৯ জন, সিপিআই প্রার্থী ৬ জন এবং নির্দল প্রার্থী ২৩৩ জন। মোট ৭০৪টি পোলিং স্টেশনে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণের জন্য ৯০৯টি পোলিং টিম গঠন করা হয়েছিল। ভোটার তালিকা অনুসারে মোট ভোটারের সংখ্যা ৫ লক্ষ ৬৫ হাজার ৫১৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৭৬ হাজার ৬৩১ জন, মহিলা ভোটার ২ লক্ষ ৮৮ হাজার ৮৩৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪৩ জন। মোট ভোট কর্মী ৪ হাজার ৬০০ জন। নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে নির্বাচন কমিশন। নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে রাখা হয় ৭ হাজার ত্রিপুরা পুলিশ ও টিএসআর এবং ৩ হাজার সিআরপিএফ। এদিন নির্ধারিত ভোট কেন্দ্রে সপরিবারে ভোট দেন রাজ্য নির্বাচন কমিশনার পি কে চক্রবর্তী। সংবাদ মাধ্যমকে তিনি জানান, দুপুর একটা পর্যন্ত প্রায় চল্লিশ শতাংশ ভোটদান হয়েছে। দু একটি জায়গায় সমস্যা সাপেক্ষে অভিযোগ এসেছে। অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমি রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট আধিকারিকদের সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছি। এদিন আগরতলার আচার্য প্রফুল্ল চন্দ্র স্কুলের ভোট কেন্দ্রে নিজের ভোট দান করেন রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহা। প্রতিক্রিয়ায় তিনি জানান, শান্তিপূর্ণভাবেই মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমার আশা মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করে গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো শক্তিশালী করবেন। কারোর কোন অভিযোগ থাকলে রাজ্য নির্বাচন দপ্তরে জানাতে পারেন। ভোটের দিন আগরতলা সেটেলমেন্ট অফিসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন পরিবহন, পর্যটন ও খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সংবাদ মাধ্যমকে তিনি জানান, ভোটদান একটা পবিত্র অধিকার। ৫ বছরে সেটি আমাদের কাছে আসে। নিজের পছন্দের সরকার, নিজের পছন্দের প্রার্থীকে ভোটাধিকারের মাধ্যমে বেছে নেয় মানুষ। এটা বিধানসভা, লোকসভা কিংবা পুর নিগমই হোক। এদিন ভোটারদের নির্ধারিত লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন আগরতলা পুর নিগমের বিদায়ী মেয়র দীপক মজুমদার। প্রতিক্রিয়ায় তিনি জানান, গত পাঁচ বছরে আমরা আগরতলা এবং শহরবাসীর জন্য অনেক কাজ করেছি। এবার আমার জায়গায় যে প্রার্থী হিসেবে পিনাকী চক্রবর্তী লড়াই করছেন তার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে এবং আমি আশা রাখি তিনি মানুষের আশীর্বাদে বিপুল ভোটে জয়ী হবেন। পুর ও নগর সংস্থার ভোটকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় নির্ধারিত সময়ের পরেও ভোটারদের দীর্ঘ লাইন ছিল। আর এই ভোট গ্রহণকে ঘিরে বিভিন্ন জায়গা থেকে নানা অভিযোগ আসলেও শেষ হাসি কে হাসেন সেটা সময়ই বলবে। এরজন্য অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles