আগরতলা, ২৭ নভেম্বর: রাজধানীর জিবি বাজার এলাকায় সড়ক অবরোধ সিপিআইএম কর্মী সমর্থকদের। মূলত সকাল থেকে বারে বারে চেষ্টা করার পরও ভোট দিতে না পেরে তারা শেষ পর্যন্ত সড়ক অবরোধে সামিল হন। ভোট দিতে পারলেন না প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্তও। শঙ্কর প্রসাদ দত্ত জানান ওনার জীবনে এই প্রথম তিনি ভোট দিতে পারলেন না। তিনি একটা সময় সাংসদ ছিলেন, তাই ওনাকে ভোট দিতে গেলে সরাসরি ভোট দিতে পারবে না না বললেও কায়দা করে বলে বলা হয়েছে বাড়িতে চলে যাওয়ার জন্য। বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা এই ঘটনা সংগঠিত করেছে। সড়ক অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে ছুটে যান পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিক ডাঃ বিশাল কুমার, জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ সহ অন্যান্যরা। জেলার নির্বাচনী আধিকারিক কথা বলেন সড়ক অবরোধকারীদের সাথে। তারপর তিনি সড়ক অবরোধকারীদের আশ্বাস দেন আগরতলা শহরের বাইরে থেকে যে সকল দুষ্কৃতিরা এসেছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে শহর থেকে বের করে দেওয়া হবে। এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা নির্বাচনী আধিকারিক ডাঃ বিশাল কুমারের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় সিপিআইএম কর্মী সমর্থকরা।
জিবি বাজার এলাকায় সড়ক অবরোধ সিপিআইএম কর্মী সমর্থকদের
1