Home » পুর ও নগর নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছেঃমন্ত্রী রতন লাল নাথ

পুর ও নগর নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছেঃমন্ত্রী রতন লাল নাথ

by sokalsandhya
0 comments

আগরতলা, ২৭ নভেম্বর: রাজ্যের পুর ও নগর সংস্থার ভোট গ্রহণ প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্য রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া। শুক্রবার নির্ধারিত সময়সূচী মেনে ভোট প্রক্রিয়া সম্পন্ন হতেই শাসক ও বিরোধী শিবির যার যার পক্ষ থেকে ভোট সম্পর্কিত বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরেন। এই ইস্যুতে প্রদেশ বিজেপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন ডেকে দলীয় বক্তব্য জানানো হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতা তথা মন্ত্রী রতন লাল নাথ, দলের মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য, মিডিয়া ইনচার্জ সহ অন্যান্য নেতৃত্ব। আর এই সংবাদ সম্মেলন থেকে বিভিন্ন ঘটনা সম্পর্কিত ভিডিও ক্লিপ তুলে ধরা হয়। এবিষয়ে মন্ত্রী রতন লাল নাথ জানান, ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আমাদের দলের পক্ষ থেকে নির্বাচন কমিশন, সাধারন প্রশাসন, পুলিশ প্রশাসন সহ জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles