আগরতলা, ২৭ নভেম্বর: আগরতলা পুর নিগমের পুনঃনির্বাচনের সাবিতে রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন কংগ্রেসের। কংগ্রেস নেতাদের অভিযোগ এইদিন সকালে ভোট শুরু হওয়ার পর থেকে আগরতলা পুর নিগমের বিভিন্ন স্থানে ভোটারদের বাধা দান করে বিজেপি আশ্রিত মাক্স বাহিনী। কংগ্রেস প্রার্থীরা ভোটারদের সহযোগিতা করতে গেলে তাদেরও হেনস্তার শিকার হতে হয়। তাদেরকে বিভিন্ন হুমকি ধমকি দেওয়া হয়। পুলিসি নিরাপত্তার দাবি জানানো হলে পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করে নি। তাই কংগ্রেস প্রার্থীদের নিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হয়েছে। রাজ্যের নির্বাচন কমিশনার তাদের সাথে দেখা করেছেন বাধ্য হয়ে। তারা রাজ্যের নির্বাচন কমিশনারের নিকট আগরতলা পুর নিগমের পুনঃনির্বাচনের দাবি জানানো হয়েছে। পুনঃনির্বাচনের বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন রাজ্যের নির্বাচন কমিশনার।
রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন কংগ্রেসের
2