আগরতলা, ২৭ নভেম্বর: ভোট কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কংগ্রেস প্রার্থী মৃদুলা ভট্টাচার্য-র বিরুদ্ধে। আগরতলা পুর নিগম নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থী মৃদুলা ভট্টাচার্য। অভিযোগ তিনি একটি পোলিং স্টেশনে পোলিং এজেন্ট না পেয়ে নিজে পোলিং এজেন্ট হিসাবে সেখানে বসেন। অভিযোগ তিনি ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট হিসাবে বসলেও তিনি প্রতিনিয়ত ভোটাররা ভোট কেন্দ্রে প্রবেশ করলে নিজের হাত দেখিয়ে হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য ইঙ্গিত দিতে থাকেন। একটা সময় বাধ্য হয়ে ভোটাররা তার প্রতিবাদ জানান। তখন ভোট কেন্দ্রের বাইরে থাকা বিজেপি কর্মীরা ভোট কেন্দ্রে গিয়ে তীব্র প্রতিবাদ জানায়। এবং কংগ্রেস প্রার্থী মৃদুলা ভট্টাচার্যকে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে যেতে বাধ্য করেন। বিজেপি কর্মীরা জানান কংগ্রেস প্রার্থী মৃদুলা ভট্টাচার্য প্রতিনিয়ত ভোট কেন্দ্রে বসে ভোটারদের প্রভাবিত করে যাচ্ছিলেন। প্রিসাইডিং অফিসার ওনাকে একবার ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছেন। কিন্তু পুনঃরায় তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করে বসে থাকেন। এবং ভোটারদের প্রভাবিত করতে থাকেন।
নিগম ভোটে ভোট কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কংগ্রেস প্রার্থী মৃদুলা ভট্টাচার্য-র বিরুদ্ধে
3
previous post