7
আগরতলা, ২৮ নভেম্বর:- প্রতি বছর শিতের মরশুমে ভূটান থেকে শিত বস্ত্র নিয়ে রাজ্যে হাজির হয় ভুটানের ব্যবসায়ীরা। এই বছরও তার ব্যতিক্রম হয় নি। এই বছর এখনো পর্যন্ত শিত সেই ভাবে পড়া শুরু হয় নি। কিন্তু ইতিমধ্যে ভুটানের ব্যবসায়ীরা শিত বস্ত্র নিয়ে রাজ্যে চলে এসেছে। রাজধানীর পুরাতন টিআরটিসি কমপ্লেক্সে বিগত বছরের ন্যায় এই বছরও ভুটানিরা তাদের দোকান সাজিয়ে বসেছে। তাদের দোকানে রয়েছে বিভিন্ন ধরনের শিত বস্ত্র। ভূটান থেকে আগত এক ব্যবসায়ী জানান এখনো সেই ভাবে ঠাণ্ডা পড়া শুরু হয় নি। ১ নভেম্বর তারা রাজ্যে এসেছেন। শিত পড়লে তাদের ব্যবসা হবে। এখনো শিত সেই ভাবে পড়েনি। তাই এখনো তাদের ব্যবসা সেই ভাবে হচ্ছে না।