Home First post তৃতীয় বিশ্ব যুদ্ধ হলে গোটা পৃথিবী শ্মশান ভূমি হয়ে যাবেঃগৌরাঙ্গ রুদ্র পাল

তৃতীয় বিশ্ব যুদ্ধ হলে গোটা পৃথিবী শ্মশান ভূমি হয়ে যাবেঃগৌরাঙ্গ রুদ্র পাল

by sokalsandhya
0 comments

আগরতলা : ইরান-ইজরায়েল ও আমেরিকার মধ্যে সংঘটিত যুদ্ধ বর্তমানে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ইতোমধ্যেই ইজরায়েল-আমেরিকার যৌথ আক্রমনে ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর ধর্মীয় নেতা আয়াতুল্লা খুমেইনির মৃত্যুর প্রতিক্রিয়ায় ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে ইরান গোটা মধ্যপ্রাচ্যেই যুদ্ধ ছড়িয়ে দিয়েছে। ক্ষোভ-বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে ইরানসহ প্রায় গোটা মুসলিম দুনিয়া। জম্মু-কাশ্মীর, লক্ষ্মৌসহ ভারতের বিভিন্ন রাজ্যের ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যেও ক্ষোভের বর্হিপ্রকাশ ঘটতে শুরু করেছে। আমেরিকা বাদে রাশিয়া ও চীনের মতো দুই পরাশক্তিও উল্লেখিত প্রশ্নে ক্ষোভ প্রকাশ করে ইরানের পাশেই দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আমরা বাঙালী দল মনে করে এই দানবীয় যুদ্ধ বন্ধ করার জন্য নীতিবান মানুষ তীব্র প্রতিবাদ গড়ে তোলা আবশ্যক। ইরান-ইজরায়েল ও আমেরিকার যুদ্ধের প্রতীবাদ জানিয়ে মঙ্গলবার আমরা বাঙালির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আমরা বাঙালি দলের রাজ্য কার্যালয়ের সামনে এই বিক্ষোভ ও প্রতীবাদ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন আমরা বাঙালি দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল। তিনি জানান ইরান-ইজরায়েল ও আমেরিকাকে কেন্দ্র করে সমগ্র বিশ্বে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সমগ্র বিশ্বের প্রতিটি দেশ দুইটি শিবিরে ভাগ হয়ে গেছে। যুদ্ধের তিব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যুদ্ধ পরবর্তী প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে। তৃতীয় বিশ্ব যুদ্ধ হলে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। গোটা পৃথিবী শ্মশান ভূমি হয়ে যাবে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles