Home First post ডাক্তারি পড়তে ইচ্ছুক তপশিলি জাতির ছাত্র-ছাত্রীদের সরকার সাহায্য করছেঃমন্ত্রী সুধাংশু দাস

ডাক্তারি পড়তে ইচ্ছুক তপশিলি জাতির ছাত্র-ছাত্রীদের সরকার সাহায্য করছেঃমন্ত্রী সুধাংশু দাস

by sokalsandhya
0 comments

আগরতলা : টি.বি.এস.ই-র অন্তর্গত ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধাবী প্রথম ১০ জন, পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের মধ্যে ড: বি.আর আম্বেদকর স্বর্ণপদক ও মেধা পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। রাজধানীর সুকান্ত একাডেমীর অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, বিধায়িকা মিনা রানী সরকার, পশ্চিম জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার, পশ্চিম জেলার জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ দপ্তরের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন যাদের পরিবারের বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার নিচে তাদের পরিবারের ছেলেমেয়েরা যদি ডাক্তারি পড়তে চায় এবং তপশিলি জাতির শংসাপত্র থাকে তাহলে সরকার প্রতি বছর ৪ লক্ষ টাকা করে সহযোগিতা করছে। সর্বমোট ২১ লক্ষ ৯০ হাজার টাকা সেইসব ছাত্রছাত্রীদের জন্য প্রদান করছে সরকার।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles