Home First post প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ৩ দফা দাবি সম্বলিত স্মারক লিপি প্রেরন করল অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এসোসিয়েশন

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ৩ দফা দাবি সম্বলিত স্মারক লিপি প্রেরন করল অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এসোসিয়েশন

by sokalsandhya
0 comments

আগরতলা : প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রেরন করল অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এসোসিয়েশন। তিন দফা দাবিকে সামনে রেখে পশ্চিম জেলার জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারক লিপি প্রেরন করা হল। এইদিন স্মারক লিপি প্রদানের পূর্বে আগরতলা শহরে এক র‍্যালি সংগঠিত করা হয়। র‍্যালিটি পশ্চিমজেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের হাতে তিন দফা দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। সংগঠনের এক নেতৃত্ব জানান করোনা প্রকোপ চলাকালিন সময় অনলাইন মেডিসিন পরিষেবা চালুর জন্য দুইটি আইনের ধারা লাগু করা হয়েছিল। বর্তমানে করোনার প্রকোপ নেই। তাই তাদের দাবি করোনা কালে লাগু করা আইনের দুইটি ধারা বাতিল করা হোক। অনলাইন মেডিসিন পরিষেবা চালু থাকার কারনে সহজে যুব সমাজের কাছে পৌঁছে যাচ্ছে নেশা সামগ্রী। সাধারন মানুষ যেন ভালো মানের ঔষধ পেতে পারে তার জন্য অনলাইন মেডিসিন পরিষেবা বাতিল করার দাবি জানান। এছাড়াও অনলাইন মেডিসিন পরিষেবা চালু থাকার ফলে ঔষধ ব্যবসায়ী ও এম.আর-রা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই অনলাইন মেডিসিন পরিষেবা বন্ধ করার জন্য তিন দফা দাবি সম্বলিত স্মারক লিপি জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরন করা হল।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles