Home First post বুধবার থেকে জেলা স্তরে শুরু হল মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচি

বুধবার থেকে জেলা স্তরে শুরু হল মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচি

by sokalsandhya
0 comments

আগরতলা : বুধবার রাজধানীর এস.পি মুখার্জি লেনস্থিত টি.আই.এফ.টি-র কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইদিন মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে অংশগ্রহণ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান এইদিন তিনি ৬৬ তম মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে আসে। সিদ্ধান্ত নেওয়া হয় জেলা স্তরেও মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচি শুরু করা হবে। সেই মোতাবেক বুধবার থেকে জেলা স্তরেও মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচি শুরু করা হয়েছে। এইদিন প্রথম ধলাই জেলায় মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচি করা হয়েছে। জেলা স্তরে দেখা গেছে মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসছে। এইদিন মোট ৩৫ জনের সাথে কথা বলেছেন। অনেকে অনেক সমস্যা নিয়ে এসেছে। আগরতলায় সরাসরি যে কাজ গুলি করা হয়, একই কাজ এইদিন ভার্চুয়ালি করা হয়েছে। আগামি দিনে প্রতিটি জেলায় এই ভাবে মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচি করা হবে। আগরতলায় বসে সবকিছু বুঝা যায় না। সাংবাদিকদের প্রশ্নের জবাবা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান যখন যেই বিষয় গুলি নজরে আসে সাথে সাথে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। স্মার্ট সিটি প্রকল্পে গড়ে উঠে পার্ক গুলিতে যেন নেশার আড্ডা না বসে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা শহরের অন্ধকারাচ্ছন্ন এলাকা গুলিতে হাইমাস্ট লাইট লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এইদিনের মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles