আগরতলা : মহারাজগঞ্জ বাজারে সরকারি জায়গা অবৈধ ভাবে বিক্রয়ের অভিযোগ। অভিযোগ উঠল বাজার কমিটির দুই সম্পাদক ও এক সভাপতির বিরুদ্ধে। উল্লেখ্য মহারাজগঞ্জ বাজারের শৌচালয়ের পিছনে একটি খালি জায়গা রয়েছে। সেই জায়গায় গ্রান্ডউইজ ক্লাব এলাকার কিছু ব্যবসায়ীকে অস্থায়ীভাবে ব্যবসা করার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল পুর নিগমের উদ্যোগে। পরবর্তী সময় তাদের তৌজি থাকায় তারা পুনরায় গেন্ডউইজ ক্লাব এলাকায় চলে যায়। ফলে মহারাজগঞ্জ বাজারের শৌচালয়ের পিছনের জায়গা খালি পরে থাকে। সম্প্রতি মহারাজগঞ্জ বাজারের সবজি খুচরা ব্যবসায়ী সমিতির সম্পাদক নকুল দেবনাথ ও পাইকারি কমিটির সম্পাদক বিকাশ সাহা এবং খান্না মার্কেটের সহ-সভাপতি হরিহর দেবনাথ মিলে সেই খালি জায়গা দুজনের কাছে বিক্রয় করে দিয়েছে। ২০ লক্ষ টাকায় সেই জায়গা ব্যবসায়ী উত্তম কর্মকারের নিকট বিক্রয় করে দেয়। জায়গার একটি অংশ ১২ লক্ষ টাকায় মহারাজগঞ্জ বাজারের এক ক্ষুদ্র ব্যবসায়ির নিকট বিক্রয় করে দেয়। রবিবার সেই জায়গায় ঘর তৈরি করতে গেলে কেন্দ্রীয় কমিটির নজরে আসে। সাথে সাথে বাজারে কেন্দ্রীয় কমিটি ঘর নির্মাণের কাজে বাধা দান করে। এবং সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে গোটা বিষয়ে তুলে ধরেন তারা।
মহারাজগঞ্জ বাজারে সরকারি জায়গা অবৈধ ভাবে বিক্রয়ের অভিযোগ উঠল
by sokalsandhya
46