2
আগরতলা : রামনগর ৪ নং রোডের ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল শুভ্রজিৎ চৌধুরী নামে এক যুবকের। রবিবার মৃত শুভ্রজিৎ চৌধুরীর বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি মৃত যুবকের পরিবার পরিজনদের সাথে কথা বলেন। তাদের প্রতি সমবেদনা জানান। পড়ে এক সাক্ষাৎকারে আশিস কুমার সাহা জানান মৃত শুভ্রজিৎ চৌধুরীর পরিবার পরিজনদের সাথে কথা বলেছেন। তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। টিএনজিসিএল-এর গ্যাসের সংযোগের কারনে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য কারা দায়ি তা তদন্ত করে দোষীদের সাস্তি প্রদানের দাবি জানান। একই সাথে মৃত যুবকের বিধবা স্ত্রী বা পরিবারের কাউকে সরকারি চাকুরি প্রদানের পাশাপাশি উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা হোক।