Home First post অনুষ্ঠিত হল বাঙালি মহিলা সমাজের এক দিবসীয় সম্মেলন

অনুষ্ঠিত হল বাঙালি মহিলা সমাজের এক দিবসীয় সম্মেলন

by sokalsandhya
0 comments

আগরতলা : রবিবার বাঙালী মহিলা সমাজের উদ্যোগে রাজ্য অফিসের হল ঘরে এক দিবসীয় রাজ্য সন্মেলন অনুষ্ঠিত হয়। সন্মেলনে সভানেত্রী ছিলেন মিলন পাল দত্ত। এই সন্মেলনে দুই শতাধিক মহিলা প্রতিনিধি উপস্থিত ছিল। বাঙালী মহিলা সমাজের বর্তমান রাজ্য সচিব কানন দাস প্রথমে স্বাগত বক্তব্য রাখেন ও প্রতিবেদন পাঠ করেন। সন্মেলন শেষে আগরতলার রাজপথে বাঙালী মহিলা সমাজ ৯ দফা দাবিকে সামনে রেখে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে। সংগঠনের এক নেত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের ৯ দফা দাবি গুলি তুলে ধরেন। এই দাবি গুলি হল নার্সারী স্তর থেকে প্রাথমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রদানের সমস্ত দায়িত্ব মহিলাদের হাতে অর্পণ করতে হবে। কর্মসংস্থান সহ বিধান সভা ও লোকসভার মতো আইন প্রণয়নকারী সাংবিধানিক ক্ষেত্র গুলোতে মহিলাদের ৫০ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে মহিলাদের দ্রুত স্বাবলম্বী করে তোলার জন্য বিশেষ অর্থনৈতিক পরিকল্পনা গ্ৰহণ করতে হবে। নারী ধর্ষণ, খুনের মতো অপরাধের সঙ্গে জড়িত অপরাধীদের রাজনীতির রং বিচার না করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নারীদের আত্মরক্ষার জন্য জুডো ও ক্যারাটের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে প্রতিটি বিদ্যালয়ে। টিভি, ইউটিউব, সিনেমা, সহ বিনোদন মূলক সম্প্রচারের ক্ষেত্রে অশ্লীল ভিডিও প্রদর্শন বন্ধ করতে হবে। গাঁজা মদের মতো সমস্ত নেশা জাতীয় দ্রব্যের উৎপাদন ও বিপণন বন্ধ করতে হবে। বাঙালি মহিলা সমাজ চায় প্রাউট তত্বের মাধ্যমে অর্থনৈতিক গণতন্ত্র, নীতিবাদী নেতৃত্ব ও প্রগতিশীল সমাজতন্ত্রের প্রতিষ্ঠা। বাঙালি মহিলা সমাজ চায় ত্রিপুরা তথা ভারতের বুকে নিজ ভাষা, কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles