Home » শেষ পর্যন্ত পুর ও নগর নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের জোটের প্রচেষ্টা ভেস্তে গেল

শেষ পর্যন্ত পুর ও নগর নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের জোটের প্রচেষ্টা ভেস্তে গেল

by sokalsandhya
0 comments

আগরতলা, ১০ই নভেম্বর : অনেক প্রচেষ্টার পরও আসন্ন পুর ও নগর নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের জোটের জট খুলতে ব্যর্থ উভয় দলের নেতৃত্বরা। উভয় দলের নেতৃত্বরা চেয়েছিলেন অন্তত পক্ষে আগরতলা পুর নিগমের নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেস জোট হয়ে লড়াই করুক বিজেপিকে রুখতে। কিন্তু উভয়ের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে হলো না রফা। মঙ্গলবার সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান পুর ও নগর নির্বাচনে বিজেপি বিরোধী রাজনৈতিক দল ও জনগণের মধ্যে একটা প্রবল ইচ্ছা তৈরি হয়েছিল বিজেপিকে রুখার জন্য যেন বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি না হয়। পরবর্তী সময় ইন্ডিয়া ব্লকের বৈঠকেও আলোচনা হয় বিজেপি বিরোধী ভোট যেন ভাগাভাগি না হয়। জনগণের ইচ্ছাকে সম্মান জানানোর জন্য বামফ্রন্ট বিরোধী দল গুলিকেও জোট হয়ে পুর ও নগর নির্বাচনে লড়াই করার জন্য আহ্বান জানায়। তারপর দফায় দফায় আলোচনা হয়। সর্বশেষ সোমবার রাতেও বামফ্রন্টের সাথে কংগ্রেস নেতৃত্বর আলোচনা হয়। কিন্তু কংগ্রেস দলের মধ্যে ঐক্যমত্ব না হওয়ায় শেষ পর্যন্ত বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে আর জোট হয় নি। কংগ্রেস নেতৃত্বের মধ্যেও অনেকে চেষ্টা করেছিলেন এই জোট করার জন্য। অপরদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান কংগ্রেস ও বামফ্রন্টের জোটে ছোট দল বা বড় দল নিয়ে কোন বিষয় ছিল না। তবে আন্তরিকতার ক্ষেত্রে কোথাও বাধার সৃষ্টি হয়েছিল। যার কারণে কংগ্রেস ও বামফ্রন্টের মধ্যে জোট হয় নি। পুর ও নগর নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেস নেতৃত্বরা জোট নিয়ে আশাবাদী থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তব রূপ দিতে ব্যর্থ হন। যার কারণে ভোট ভাগাভাগির বড় সুযোগ তৈরি হয়ে গেছে। যে সুযোগের অপেক্ষায় ছিল শাসক দল বিজেপি। বামফ্রন্ট ও কংগ্রেস দলের মধ্যে জোট না হওয়ার ফলে যে শাসক দল বিজেপি এই নির্বাচনে এক্সট্রা মাইলেজ পাবে তা বলার অপেক্ষা থাকে না।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles