আগরতলা : জোট রাজত্বে আধাফ্যাসিবাদী সন্ত্রাসের বলি বীরচন্দ্র মনুর অমর শহিদদের আমরা ভুলছি না, ভুলব না”-এই অঙ্গীকারকে সামনে রেখে সোমবার বীরচন্দ্র মনুর শহিদান দিবস পালন করল সিপিআইএম। এদিন দলের রাজ্য দপ্তরে বীরচন্দ্র মনুর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিপিআইএম-এর রাজ্য নেতৃত্বরা। শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগকে স্মরণ করেন উপস্থিত নেতৃত্বরা। বীরচন্দ্র মনুর শহিদান দিবস উপলক্ষে সিপিআইএম-এর পক্ষ থেকে অতীতের রাজনৈতিক হিংসার ঘটনা গুলি স্মরণ করা হয়। সিপিআইএম নেতা নারায়ণ কর জানান ১৯৮৮ সালে জোট রাজত্বে বীরচন্দ্র মনুতে রাজনৈতিক খুন হয়েছিল ১১ জন সিপিআইএম কর্মী ও দুজন আরক্ষা কর্মী। জোট রাজত্বের রাজনৈতিক সন্ত্রাসের বিষয়ে দেশের প্রায় প্রতিটি রাজ্য অবগত রয়েছে। বীরচন্দ্র মনুর ঘটনাটি ঘটেছিল ১৯৮৮ সালের ১২ অক্টোবর। সেখানে দলীয় অফিস খুলতে যায় দলের কর্মীরা। পুলিশের অনুমতি নিয়ে দলের কর্মীরা সেখানে গিয়েছিল। তারপরও সেখানে দলের কর্মী সমর্থকদের উপর হামলা চালানো হয়। যে ঘটনায় ১১ জন দলীয় কর্মী ও ২ জন আরক্ষা কর্মী শহীদ হয়েছিল।
বীরচন্দ্র মনুর শহীদদের যথাযোগ্য মর্যাদায় স্মরণ করলো সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি
1
previous post