Home » টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে উদয়পুর শহরে চাঞ্চল্য

টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে উদয়পুর শহরে চাঞ্চল্য

by sokalsandhya
0 comments

উদয়পুর এলআইসি অফিসের সামনে মঙ্গলবার দুপুরে হঠাৎ চাঞ্চল্য দেখা দেয়। জানা যায়, একটি জনজাতি পরিবার শহরের একটি শপিং মলে কিছু জিনিস নেওয়ার জন্য আসেন। কিন্তু এরমধ্যে তারা হঠাৎ লক্ষ্য করেন যে তাদের এক মহিলার ব্যাগ থেকে চেইন খুলে ২ হাজার ৫০০ টাকা নিয়ে যাচ্ছে বিহারের কয়েকজন মহিলা। সাথে সাথে এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। শপিং মলের বাইরে চারজন মহিলাকে আটক করে স্থানীয় জনতা। খবর দেওয়া হয় রাধা কিশোরপুর মহিলা থানায়। পরবর্তী সময়ে পুলিশ গোটা ঘটনার তদন্ত করার জন্য বিহারী মহিলাদেরকে থানায় নিয়ে যায়। রাইয়াবাড়ী এলাকার উপজাতি পরিবারটি অভিযোগ করেন তাদের কষ্টের জমানো টাকা চুরি করা হয়েছে। তাই তারা তাদের প্রাপ্য টাকা ফেরত চেয়েছেন। পুলিশ জানিয়েছে গোটা ঘটনাটি সাপেক্ষ। পরে এই বিষয়ে জানানো হবে। যদিও ঘটনাটি অস্বীকার করেছে অভিযোগের আঙুল উঠা মহিলারা। তারা জানায়, কাজের সুত্রে তারা বিশ্রামগঞ্জে থাকে। টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে তারা। তাই গোটা বিষয়টি এখন পুলিশের তদন্ত সাপেক্ষ।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles