2
আগরতলা, ১০ই নভেম্বর : রাজধানীর শ্রী শ্রী জগন্নাথ জিউ মন্দিরে পালন করা হল অন্নকোট মহোৎসব। শ্রী শ্রী জগন্নাথ জিউ মন্দিরের সহপরিচালক ভক্তি বিকাশ রমন মহারাজ জানান বৃন্দাবনে অন্নকোট মহোৎসব হয়। প্রতি বছর সেখানে ব্রজবাসীগণ সেই উৎসব করে থাকেন। অন্নকোট উৎসবের শুরু হয়েছিল পৌরাণিক যুগেতে। সেখানে অন্নের পাহাড় সম করে ভোগ লাগিয়ে গোপালকে ভোগ লাগানো হয়। সেই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। তিনি আরও বলেন সেই অন্নকোট মহোউৎসবের মাহাত্ব হলো যে বা যারা অন্ন দান করেন, অন্নপ্রসাদ গ্রহণ করেন, বা এই উৎসবের সেবা করেন, তাদের অন্নের অভাব হয় না। সৌভাগ্যের উদয় হয়। সেই প্রথাকে স্মরণ করে শ্রী শ্রী জগন্নাথ জিউ মন্দিরেও অন্নকোট উৎসব পালন করা হয়।