Agartala : শুক্রবার একদিনের ধর্না প্রদর্শন করল ভারতীয় গ্রামীণ ডাক কর্মচারী সংঘ আগরতলা বিভাগ। শহরাঞ্চলের শাখা ডাকঘর একত্রীকরণের সিদ্ধান্তের প্রতিবাদে এবং বিট মেকানাইজেশনের ফলে উদ্বৃত্ত হওয়া গ্রামীণ ডাক সেবক পদ স্থগিত না রাখার দাবিতে এইদিন ধর্না প্রদর্শন করে ভারতীয় গ্রামীণ ডাক কর্মচারী সংঘ আগরতলা বিভাগ। এদিন সংগঠনের পক্ষ থেকে আগরতলা বিভাগের অধীক্ষক ডাকঘরের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের এক সদস্য জানান শহর এলাকার ২০ টি শাখা ডাকঘর একত্রীকরণ করে দেওয়া হয়েছে। এতে করে গ্রামীণ এলাকার খেটে খাওয়া মানুষের সমস্যা হচ্ছে। আগে যে লোক বাড়ির পাশে অফিসে গিয়ে টাকা জমা করতে পারতো, বর্তমানে সেই লোককে তিন কিলোমিটার দূরে পোস্ট অফিসে গিয়ে টাকা জমা করতে হচ্ছে। এতে তাদের সমস্যায় পড়তে হচ্ছে।
একদিনের ধর্না প্রদর্শন করল ভারতীয় গ্রামীণ ডাক কর্মচারী সংঘ আগরতলা বিভাগ
1