Home » পানিসাগর নগর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে পানিসাগরে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভা

পানিসাগর নগর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে পানিসাগরে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভা

by sokalsandhya
0 comments

পানিসাগর , ২০ নভেম্বর:- পানিসাগর নগর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে শুক্রবার পানিসাগর মুক্তমঞ্চে বিজেপির উদ্যোগে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। এই নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন এইদিনের জনসভায় উপস্থিত লোকজন দেখে বুঝা যাচ্ছে ২ ডিসেম্বর পানিসাগর নগর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল কি হবে। পানিসাগর নগর পঞ্চায়েতের নির্বাচনে বিজেপি জয়ী হচ্ছে তা নিশ্চিত। তাতে কিন্তু পরন্তু কোন কিছু নেই। ২০২১ সালেও পুর ও নগর নির্বাচন হয়েছে। সেই সময় যে পরিমাণ জনসমর্থন দেখা গেছে তার থেকেও বেশি জনসমর্থন এইবার দেখা যাচ্ছে। সমগ্র রাজ্যে বর্তমানে অদ্ভুত একটা অবস্থা চলছে। কংগ্রেস থেকে প্রার্থী দাঁড়িয়েছে, তার প্রস্তাবক সিপিআইএম দলের। তারা বর্তমানে লোকই খুঁজে পাচ্ছে না। তাই তারা নির্বাচনে আগে থেকে নানা রকম নাটক শুরু করে দিয়েছে। এই দিনের জনসভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার বিজেপি প্রভারী অভিজিৎ দেব, পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস, বিজেপি উত্তর ত্রিপুরা জেলার সভাপতি কাজল দাস, উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক ডাঃ তমজিত নাথ, পানিসাগর মন্ডলের সভাপতি বিবেকানন্দ দাস সহ অন্যান্যরা। এইদিন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে জনসভায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles