Home » পুরভোটের প্রচারে ধর্মনগরে মুখ্যমন্ত্রীর নির্বাচনী সভা ও রোড শো

পুরভোটের প্রচারে ধর্মনগরে মুখ্যমন্ত্রীর নির্বাচনী সভা ও রোড শো

by sokalsandhya
0 comments

ধর্মনগর, ২০ নভেম্বর: একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আসন্ন পুর ও নগর সংস্থার নির্বাচন। আগামী ২৭ নভেম্বর হতে চলেছে পুর ও নগর দখলের লড়াই। আর এই লড়াইয়ে গনদেবতাকে নিজেদের অনুকূলে আনতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসক বিজেপি এবং বিরোধী কংগ্রেস সিপিএম। শাসক দলের হয়ে সারা রাজ্য চষে বেড়াচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। উত্তর জেলা থেকে শুরু করে একেবারে দক্ষিণ জেলার শেষপ্রান্ত পর্যন্ত দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। এই অবস্থায় শুক্রবার ফের একবার উত্তর জেলার সদর কার্যালয় ধর্মনগরে হাজির হন তিনি। এর উদ্দেশ্য একটাই আসন্ন পুর নির্বাচনে ধর্মনগর পুর পরিষদের ভারতীয় জনতা পার্টি মনোনীত ২৫ জন প্রার্থীকে জয়যুক্ত করা। এদিন ধর্মনগরের ঐতিহ্যবাহী কালীদিঘির পাড়ে আয়োজিত এক নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি শহরে অনুষ্ঠিত হয় রোডশো। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এর আগে সভা মঞ্চে ধর্মনগর পুর পরিষদের ২৫টি ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থীদের সঙ্গে পরিচিত হন মুখ্যমন্ত্রী। সভায় মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ২০২১ এ আগরতলা পুর নিগম সহ ২০টি পুর ও নগর সংস্থায় নির্বাচন হয়েছিল। তাতে ২০টির মধ্যে ২০টিতেই জয়ী হয় ভারতীয় জনতা পার্টি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছেন। তিনি প্রতিটি মানুষের উন্নয়নে কাজ করছেন। আর এই বিষয়কে মাথায় রেখে আগামী ২৭ তারিখ ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ভোট দিয়ে দেশ ও রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সামিল হবেন। সভায় মুখ্যমন্ত্রী আরো বলেন, বর্তমানে প্রচুর সংখ্যায় মানুষ ভারতীয় জনতা পার্টিতে রয়েছেন। আমরা এই রাজ্যে দেখেছি খুনী সন্ত্রাসের দল, স্ট্যালিনের উত্তরাধিকারের দল। যারা শুধু মিথ্যে কথার মাস্টারপিস। খুন সন্ত্রাস, অগ্নিসংযোগ, ধর্ষণ–এগুলি তাদের শিল্প ছিল। আর ভারতীয় জনতা পার্টি সত্যিকারের অর্থে মানুষের জন্য কাজ করে, মানুষের উন্নয়নে কাজ করে। এদিন এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী, বিজেপির উত্তর জেলা প্রভারী অভিজিত দেব, জেলা সভাপতি কাজল দাস, দলের রাজ্য সম্পাদক মলিনা দেবনাথ, জেলা সাধারন সম্পাদক ড. তমজিত নাথ সহ অন্যান্য নেতৃত্ব। আসন্ন পুর নির্বাচনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর এই সফর ধর্মনগরের রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এখন দেখার বিষয়, মুখ্যমন্ত্রীর এই নির্বাচনী প্রচার আসন্ন পুর পরিষদ নির্বাচনে বিজেপির ভোট প্রচারে কতটা প্রভাব ফেলতে পারে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles