আগরতলা, ২১ নভেম্বর: — আগরতলা পুর নিগমের ১৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীর সমর্থনে শনিবার ফের বাড়ি বাড়ি প্রচারে বের হন মুখ্যমন্ত্রী। এইদিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তীর হয়ে রাম নগর ৩ নং রোড এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হন। বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী বিজেপি প্রার্থীর হয়ে গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন। এইদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তী সহ দলীয় কর্মী সমর্থকরা। বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান উৎসবের মেজাজে মানুষ বিজেপির প্রতি সমর্থন জানাচ্ছে। মানুষ বুঝতে পারছে বিজেপির কোন বিকল্প নেই। মানুষ খুশি। এইবার আগরতলা পুর নিগমের নির্বাচনে ৫১ টি ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা জয়ী হবে। পুর ও নগর নির্বাচনে জন্য অতিরিক্ত আরও ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাওয়া গেছে। এখন বিরোধীদের কাছে আর কোন কিছু বলার নেই। তারপরও তারা কিছু না কিছু বলতে থাকবে।
আগরতলা পুর নিগমের ১৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীর সমর্থনে শনিবার ফের বাড়ি বাড়ি প্রচারে বের হন মুখ্যমন্ত্রী
1