Home » সুষ্ঠু ও অবাধ করার দাবি নিয়ে রাজ্য নির্বাচন কমিশন সচিবের নিকট ডেপুটেশন প্রদান করলেন ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন

সুষ্ঠু ও অবাধ করার দাবি নিয়ে রাজ্য নির্বাচন কমিশন সচিবের নিকট ডেপুটেশন প্রদান করলেন ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন

by sokalsandhya
0 comments

আগরতলা, ২১ নভেম্বর:- আসন্ন পৌর নিগম ও নগর সংস্থার নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার দাবি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সচিবের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন ।
শনিবার সংগঠনের পক্ষ থেকে সচিবের কাছে লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয়।স্মারকলিপিতে বলা হয়, আগামী ২৭ নভেম্বর রাজ্যের নগর সংস্থাগুলির নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।সংগঠনের অভিযোগ, মোহনপুর, জিরানিয়া, রাণীরবাজার, শান্তিরবাজার ও কমলপুরে বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে। ফলে ওই ৫টি নগর সংস্থায় শুধুমাত্র বিজেপি প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। অন্যান্য অনেক নগর সংস্থায়ও মনোনয়ন জমা দেওয়ার পর বিরোধী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে বলে স্মারকলিপিতে দাবি করা হয়।এছাড়াও বিরোধী প্রার্থীদের শান্তিপূর্ণভাবে প্রচার করতে দেওয়া হচ্ছে না এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোটারদের ভোট দিতে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে সংগঠনের আশঙ্কা প্রকাশ করা হয়। স্মারকলিপিতে বলা হয়, ভোটের অধিকার মৌলিক অধিকার। নিজের পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার অধিকার রক্ষা করা রাষ্ট্রের, বিশেষ করে পুলিশ প্রশাসনের দায়িত্ব।
এই অবস্থায় নির্বাচন যাতে প্রহসনে পরিণত না হয়, সেজন্য থ্রোর পক্ষ থেকে ৭ দফা দাবি জানানো হয়েছে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles