আগরতলা, ২৬ নভেম্বর:- রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় আহত শিশুর মৃত্যু জিবি হাসপাতালে। বুধবার দুপুরে রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকায় নাম্বার বিহীন দ্রুতগামী একটি প্রাইভেট গাড়ি চার বছর বয়সী ঐ শিশুকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। যদিও এলাকার লোকজন গাড়িটির পিছু ধাওয়া করে আইজিএম চৌমুহনীতে গাড়িটিকে আটক করে ভাংচুর করে। এইদিকে গুরুতর আহত শিশুকে দ্রুত নিয়ে যাওয়া হয় আইজিএম হাসপাতালে। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে ঐ শিশু। বটতলা ফাঁড়ির এক পুলিশ অফিসার জানান মৃত শিশুর নাম মোহম্মদ ইউসুফ, বয়স ৪ বছর ৫ মাস, বাবার নাম আসলাম মিয়া।
রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় আহত শিশুর মৃত্যু
16